,

ধর্মঘটে পাইলটরা, রেনেয়ারের ৪০০ ফ্লাইট বাতিল

news-image

অনলাইন ডেস্ক : পাইলটরা ধর্মঘটে যাওয়ায় আয়ারল্যান্ড ভিত্তিক বিমানসংস্থা রেনেয়ারের প্রায় ৪০০টি ফ্লাইট বাতিল হয়েছে। কম খরচে যাতায়াতের জন্য বিশ্বখ্যাতি আছে রেনেয়ারের। এ ধর্মঘট প্রতিষ্ঠানটির স্বল্প খরচের ব্যবসায়িক মডেলের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেলজিয়াম, জার্মানি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও সুইডেনে রেনেয়ারের পাইলটরা শুক্রবার ২৪ ঘন্টার ধর্মঘট পালন করছেন। রেনেয়ার প্রতিষ্ঠার প্রায় ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় এ ঝামেলা বেঁধেছে মূলত শ্রমিকদের বেতন ও শ্রম চুক্তি নিয়ে। রেনেয়ার বলেছে, তারা সমস্যা সমাধানের সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে গত জুলাইয়ে বেলজিয়াম, পর্তুগাল, স্পেনের কেবিন ক্রুরা ৪৮ ঘণ্টার ধর্মঘট ডাকায় রেনেয়ারের ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর