,

রাজস্থানে ৮ গ্রামের মুসলিম নাম পরিবর্তন

news-image

ভারতের রাজস্থানে ৮টি গ্রামের মুসলিম নাম পরিবর্তন করে হিন্দু নাম দেয়া হয়েছে। রাজ্যের বড়মে জেলার ‘মিয়া কা বড়া’ নামের একটি গ্রামের নাম বদল করে করা হয়েছে ‘মহেশপুর’। অন্যদিকে রাজ্যের অপর একটি গ্রাম ‘ইসমাইলপুর’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘পিচানবা খুর্দ’।

রাজ্য সরকারের উদ্যোগে এমন আরও ৬টি গ্রামের নাম পরিবর্তন করা হয়েছে রাজস্থানে। যেগুলোর অধিকাংশ ছিল মুসলিম নাম। কয়েকমাস আগে রাজ্যের বেশ কিছু গ্রামের নাম বদলের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছিল রাজস্থান সরকার। গত ১ জুন সেই গ্রামগুলির মধ্যে ৮টি গ্রামের নাম পরিবর্তন আবেদন মঞ্জুর করে ভারতের কেন্দ্রীয় সরকার।

‘মিয়া কা বড়া’ গ্রামের বাসিন্দা ও পঞ্চায়েত প্রধান হানওয়ান্ত সিং দাবি করেন, তাদের গ্রামের নাম আগে ছিল ‘মহেশ রো বড়া’। পরে সেটিই বিকৃত হয়ে ‘মিয়া কা বড়া’ হয়ে যায়।

তিনি বলেন, ‘ছোটবেলায় জানতাম আমাদের গ্রামের নাম মহেশ রো বড়া। কয়েক দশকের মধ্যে নামটা পালটে যায়। ২০১০ সালে আমি পঞ্চায়েত প্রধান হওয়ার পর থেকে নাম বদলের বিষয়ে উদ্যোগ নিয়েছিলাম। পুরনো নথি দিয়ে নাম বদলের জন্য প্রশাসনিক দফতরে আবেদন করেছিলাম। গত জুন মাসে সেই আবেদন মঞ্জুর করেছে কেন্দ্র সরকার। গ্রামের নতুন নাম হয়েছে মহেশনগর।’

এই নাম পরিবর্তনের পেছনে রাজস্থান রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের অন্য অভসন্ধি রয়েছে বলে অভিযোগ করেছে অনেকে। গ্রামগুলির মধ্যেও ধর্মান্তর প্রক্রিয়া চালু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে দুই জায়গাতেই সরকার পরিচালনাকারী দল বিজিপির বিরুদ্ধে।

রাজস্থান রাজ্য সরকার অবশ্য বলছে, নামে মুসলিম হলেও গ্রামগুলো আসলে হিন্দু অধ্যুষিত। তাই নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের