,

শপথের আগে ক্ষমা চাইতে হবে ইমরান খানকে: পাক নির্বাচন কমিশন

news-image

পূর্ব নির্ধারিত ১১ আগস্ট শপথ নিতে পারছেন না ইমরান খান। নির্বাচনি বিধি ভঙ্গের অভিযোগে তাকে নির্বাচন কমিশনের কাছে শপথ গ্রহণের আগেই লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। সেই মর্মে তাকে একটি চিঠিও লিখে পাঠিয়েছে পাক নির্বাচন কমিশন।

দেশটির নির্বাচন কমিশন ইমরান খানের আইনজীবী বাবর আওয়ানকে জানায়, শুক্রবারের মধ্যে ইমরানকে ওই চিঠি দিতে বলা হয়েছিল। সেই চিঠিতে অবশ্যই তার হস্তাক্ষরও থাকতে হবে। নির্বাচনী প্রচারের সময় বিরোধী দলের বিরুদ্ধে আপত্তিজনক শব্দ বলা এবং প্রকাশ্যে ভোট দিয়ে নির্বাচনী রীতি লঙ্ঘন করার অভিযোগ তোলা হয় ইমরান খানের বিরুদ্ধে। এর নিষ্পত্তি হওয়ার পর আগামী ১৪ কিংবা ১৫ আগস্ট ইমরান খান শপথ নিতে পারেন।

এ বিষয়ে আইনজীবী বাবর আওয়ান পাক ইলেকশন কমিশনের কাছে একটি লিখিত ব্যাখ্যা দেন। এতে তিনি জানান, তার ক্লায়েন্ট ইচ্ছাকৃতভাবে বিধিভঙ্গ করেননি। পোলিং বুথের মধ্যে উপচে পড়া ভিড় থাকায় পর্দার ভেতর ভোটপ্রদানের গোপনীয়তা রক্ষা করা হয় তা পড়ে যায়। সেই মুহূর্তে ইমরান খানের অনুমতি ছাড়াই তার ব্যালটের ছবি নেয়া হয়।

তবে ইমরানের আনজীবীর এই ব্যাখ্যা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে ইমরান খানকে লিখিতভাবে চিঠি দিয়ে ক্ষমা চাইতেই হচ্ছে।

অবশ্য নির্বাচনী প্রচারে আপত্তিজনক কথা বলার জন্য বৃহস্পতিবার ক্ষমা চান ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সর্দার আয়াজ সাদিক, খাইবার পাখতুনখোয়ার সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাট্টাক এবং এমএমএ নেতা মৌলানা ফজলুর রহমান। পাক নির্বাচন কমিশন তা গ্রহণ করেছে।
এদিকে তার বিরুদ্ধে পাক সরকারের আর্থিক ক্ষতির অভিযোগ তোলা হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ২০১৩ সাল থেকে ক্ষমতায় রয়েছে ইমরানের দল পিটিআই। সেখানে ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে সরকারি হেলিকপ্টার চালিয়ে সরকারের প্রায় ২১ লাখ টাকা ক্ষতি করেছেন ইমরান খান। আর সেই অভিযোগের তদন্ত করছে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। সূত্র: ডন নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে