,

ইয়েমেনে সৌদি জোটের হামলার তদন্ত চাইল যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ

news-image

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ হামলার তদন্ত চাইল যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। ইয়েমেনে শিয়া পন্থী হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে সৌদি জোটের প্রতি যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থন রয়েছে বলে অভিযোগও রয়েছে। বৃহস্পতিবার একটি স্কুল বাসের ওপর বিমান হামলায় অন্তত ২৯জন নিহত হওয়ার পর তারা এমন একটি আহ্বান জানালো বলে দাবি করেছে ‘দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস’।

ফিনান্সিয়াল এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবারের হামলার পর যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আলাদা আলাদা বিবৃতির মাধ্যমে হামলাটির নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধবিদ্ধস্ত এলাকার হামলাটি সম্পর্কে ওয়াশিংটন বিস্তারিত কিছু না জানলেও সাধারণ নাগরিকদের প্রাণহানীর বিষয়ে উদ্বেগ জানিয়ে এর তদন্ত দাবি করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজের মুখপাত্র হেথার নুয়ার্ত।

এদিকে জাতিসংঘ থেকে ইস্যুকৃত এক বিবৃতির বরাতে সিএনএন জানিয়েছে, স্কুলের বাচ্চাদের ওপর হামলার জন্য সংস্থাটি নিন্দ্বা জানায় ও নিরপেক্ষ তদন্ত দাবি করছে। ইয়েমেনে যুদ্ধরত সকল পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব এন্তোনিয় গুতেরেসে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে