,

শেখ মুজিবের সংখ্যাগরিষ্ঠতা অস্বীকার করাতেই পাকিস্তান দু’ভাগ হয়েছিল: মাওলানা ফজলুর রহমান

পাকিস্তানের মুত্তাহেদা মজলিসে আমলের প্রধান মাওলানা ফজুলুর রহমান বলেছেন, গণতন্ত্র অস্বীকার করাতেই পাকিস্তান দু’ভাগ হয়েছিল। ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু তা অস্বীকার করা হয়েছিল। এর পরিণতিতেই পাকিস্তান দু’টুকরো হয়েছে।

মাওলানা ফজলুর রহমানের এ বক্তব্যটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। তিনি গত মাসের ২২ জুলাই নির্বাচনি জনসভায় ভাষণ দেওয়াকালে এ কথা বলেন। তবে আট আগস্ট একটি টকশোতে ভিডিওটি ফের সম্প্রচার করে পাকিস্তানের বোল নিউজ।

ভিডিওতে দেখা যায়, মাওলান ফজলুর রহমান বলছেন, পাকিস্তান পিপলস পার্টির উত্থান হয়েছিল গণতন্ত্রের মাঝ দিয়ে এর পতনও হয়েছে গণতন্ত্রের মাঝ দিয়ে। একেই বলে গণতন্ত্র। আজও গণতন্ত্রের অস্বীকার করা হচ্ছে। ১৯৭০ সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ মুজিবুর রহমান জয়ী হয়েছিলেন। সেসময় পিপলস পার্টি কি শেখ মুজিবুর রহমানের সংখ্যাগরিষ্ঠতা অস্বীকার করেনি?

তিনি বলেন, জনাব জুলফিকার আলী ভুট্টো সেসময় বলেছিলেন, ‘এদহার হাম হু উদহার তুম’ এদিকে আমি ওদিকে তুমি। তারও প্রধানমন্ত্রী হওয়া চাই। তুমি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হও আর আমি পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হবো। এভাবেই পাকিস্তানকে দু’ভাগ করে দেওয়া হয়েছিল। এভাবেই গণতন্ত্রের মৃত্যু ঘটানো হয়েছিল। দেশে আমরা আজও এ দৃশ্য দেখতে পাচ্ছি।

উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে জাতীয় পরিষদের দুটি আসনেই হেরেছেন মাওলানা ফজলুর রহমান। যদিও তার দল এমএমএ ১২ টি আসন পেয়েছে। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তার দল, মুসলিম লীগ (এন) ও পিপলস পার্টি জোটবদ্ধ হয়ে ইমরান খানকে ঠেকানের চেষ্টা করছেন। এ নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপ রয়েছেও বলে তারা অভিযোগ করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের