,

অ্যালন মাস্কের কাছে পূর্ণাঙ্গ অর্থায়ন পরিকল্পনা চায় টেসলা বোর্ড

news-image

পাবলিক থেকে প্রাইভেটখাতে নেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যালন মাস্কের কাছ থেকে একটি পূর্ণাঙ্গ অর্থায়ন পরিকল্পনা চায় মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা’র পরিচালনা বোর্ড। বৃহস্পতিবার এরসাথে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র এতথ্য নিশ্চিত করে।

জানা গেছে, টেসলা’র বোর্ড মাস্কের প্রাইভেটকরণ নিয়ে দেওয়া ৭২বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের প্রস্তাব নিয়ে একাধিক বহুপক্ষীয় আলোচনা করেছে। সূত্র জানায়, বোর্ড এখনও পর্যন্ত মাস্কের কাছ থেকে এর অর্থায়নের উৎস সম্পর্কে সুনির্দিষ্ট কোনও তথ্য পায়নি। তবে, এবিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানায় টেসলা।

এর আগে, মঙ্গলবার এক টুইটবার্তায় টেসলাকে একটি প্রাইভেট কোম্পানি হিসেবে দেখতে চান বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যালন মাস্ক। মাস্ক বলেন, তিনি ইতোমধ্যে এর অর্থায়ন নিয়েও একটি খসড়া চিন্তা করেছেন। এমনকী তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের তিনি এটি বলেও আস্বস্ত করেন যে, তার এই সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির ওপর থেকে শেয়ার বাজারের অব্যাহত চাপ অনেকখানি কমিয়ে দেবে।

টুইটে মাস্ক লেখেন, পাবলিক কোম্পানি হিসেবে টেসলার প্রতি মানুষের উচ্চপ্রত্যাশা এর কর্মী ও শেয়ার হোল্ডারদের জন্য একটি অপ্রত্যাশিত বাড়তি চাপ। তিনি আরও বলেন, প্রাইভেট ফান্ডিংয়ের ক্ষেত্রে টেসলার প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়াবে ৪২০ মার্কিন ডলার। রয়টার্স

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের