,

বোমারু মিজানকে ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

পুলিশের প্রিজন ভ্যানে হামলার পর পালিয়ে যাওয়া জঙ্গি জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সে দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে সরকার। দ্রুততম সময়ের মধ্যেই তাকে দেশে ফেরত আনা যাবে বলে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ঢাকা টাইমসের খবরে এ তথ্য জানানো হয়।

শুক্রবার রাজধানীর তেজকুনীপাড়ার নিজ বাসায় তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে মৃত্যুদ-প্রাপ্ত জঙ্গি সালাউদ্দিন সালেহীন ওরফে সানি ও রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদের পাশাপাশি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মিজানকেও ছিনিয়ে নেয় জঙ্গিরা। পরে রাকিবুল হাসান ধরা পড়লে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি। আর বাকিদের খোঁজ পাওয়া যায়নি। এরা ভারতে পালিয়ে গেছেন বলে সে সময়ই গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়।

আর গত সোমবার ব্যাঙ্গালুরুর এক গোপন আস্তানা থেকে মিজানকে গ্রেপ্তার করে দেশটির জাতীয় তদন্ত সংস্থা-এনআইএ।
মিজান ভারতে পালিয়ে গিয়ে সে দেশের জঙ্গিদের সঙ্গে মিশে অপতৎপরতা চালাতে থাকেন বলে তথ্য আছে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।

দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা-এনআইএ জানতে পারে, খাগড়াগড়ে জঙ্গি প্রশিক্ষণের অন্যতম হোতা বোমারু মিজান। তিনি পশ্চিমবঙ্গে অবস্থান নিয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছেন। পরে খাগড়াগড় মামলার আসামি হিসেবে বোমারু মিজানকে ধরতে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের