,

ভারতের মাদরাসাগুলোতে স্বাধীনতা দিবস অনুষ্ঠান আয়োজনের আহ্বান আলেমদের

news-image

আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এ দিবসটি উপলক্ষে দেশের সকল মাদরাসায় স্বাধীনতা দিবস সংক্রান্ত অনুষ্ঠান আয়োজন করার অনুরোধ জানিয়েছেন দেশটির আলেমরা। একই সঙ্গে তারা জাতির সামনে স্বাধীনতার সঠিক ইতিহাসও তুলে ধরার আহ্বান জানান।

মজলিসে দাওয়াতুল হকের প্রধান মাওলানা আব্দুস সাত্তার সালাম কাসেমি বলেন, স্বাধীনতা একটি বড় নেয়ামত। ইংরেজ শাসন থেকে ভারত উপমহাদেশকে মুক্ত করার জন্য আলেমরা সর্বপ্রথম আন্দোলন শুরু করেছিলেন। তারাই গোটা ভারতবর্ষে স্বাধীনতার প্রণোদনা ছড়িয়ে দিয়েছিলেন। এ বাস্তবতাটি ইংরেজদের আমলেই মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।

তিনি বলেন, ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবের আলোচনা ব্যতিত দেশের স্বাধীনতার ইতিহাস অপূর্ণ থেকে যাবে। শহিদে আজম টিপু সুলতানের আলোচনাও করতে হবে। যেদিন মাদরাসাগুলো টিপু সুলতানের বরকতময় জীবনের ইতিহাস তুলে ধরতে সক্ষম হবে, সেদিন থেকেই মনে করা হবে স্বাধীনতার সঠিক ইতিহাসের সূচনা হয়েছে।

তিনি আরও বলেন, এ দেশে মীর সাদেক ও মীর জাফরদের ভূমিকাও তুলে ধরা প্রয়োজন।
মা’হাদুল বানাত আল ইসলামির পরিচালক মাওলানা মুহাম্মদ আকরাম নদবী বলেন, রেশমি রোমাল আন্দোলনের কথাও স্মরণ করতে হবে। কারী মুহাম্মদ নাবিল বলেন, স্বাধীনতা তো আমরা শত বছরের চেষ্টায় অর্জন করেছি। আল্লাহর শুকর! দেশের নাগরিকরা স্বাধীনতার নিঃশ্বাস নিতে পারছে। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যে ভারতবর্ষের জন্য মানুষজন জীবন দিয়েছিল, সে ভারতবর্ষেই ধর্ম ও ফেরকার ভিত্তিতে ঘৃণার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে! সূত্র: ফাতেহ২৪

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের