,

শ্রদ্ধা কাপুরের মন খারাপ!

news-image

বিনোদন ডেস্ক : প্রেমের সম্পর্ক নিয়ে শ্রদ্ধা কাপুর খুব একটা সংবাদ শিরোনাম হননি। শেষ খবর পাওয়া যায়, বলিউডের ফারহান আখতারে সাথে সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও সেই সম্পর্কের স্থায়িত্বকাল খুব অল্প সময়। যার কারণ শ্রদ্ধার বাবা শক্তি কাপুর। ফারহানের সাথে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেননি তিনি। পরবর্তীতে গুঞ্জন শোনা যায়, ব্যক্তিগত রেশ থেকে ফারহানকে তার অপছন্দ। তাই মেয়ের সাথে ফারহানের সম্পর্ক মেনে নেওয়া তার জন্য সহজ ছিল না। জানা যায়, ফারহানের বাড়ি থেকে হাত ধরে টেনে বের করে নিয়ে আসেন শক্তি কাপুর। সেই ঘটনার পর শ্রদ্ধা ও ফারহানের প্রেমের গল্প সেভাবে গণমাধ্যমে আর আসেনি।

শ্রদ্ধার সাথে সম্পর্কের ইতি টানা হলে ফারহান সম্পর্কে জড়ান অদিতি হায়দারের সাথে। সেই ঘটনাও নাকি গুঞ্জন! গণমাধ্যমে দেওয়া কোনো সাক্ষাত্কারে ফারহান তার সম্পর্কের কথা স্বীকার করেননি। এমনকি শ্রদ্ধার বেলাতেও নিশ্চুপ ছিলেন তিনি। ফারহান বলেন, ‘সম্পর্কের বিষয়ের চেয়ে কাজ নিয়ে কথা বলতে আমি বেশি পছন্দ করি। প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবন আছে। সেটি তারকাদের ক্ষেত্রেও।’

আবারো ফারহানের প্রেম নিয়ে শুরু হয়েছে আলোচনা। এবার জানা গেল ফারহানের সঙ্গে জড়িয়ে পড়ল শিবানি দান্দেকর। বর্তমানে বলিউডের এই অভিনেত্রীর সঙ্গেই নাকি থাকতে শুরু করেছেন ফারহান আখতার। আর এই খবরে মন খারাপ শ্রদ্ধার। যদিও তিনি মুখ খুলে কিছুই বলছেন না। তবে বিশ্বস্ত এক সূত্রের বরাত দিয়ে ভারতের এক গণমাধ্যম জানায়, পুরনো প্রেমিকের নতুন সম্পর্ক নিয়ে মন খারাপ শ্রদ্ধার। এমনকি এ বিষয়ে কথা বলতে গেলেও এড়িয়ে যাচ্ছেন তিনি। শ্রদ্ধা বলেন, ‘কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। এছাড়া এসব প্রশ্ন আমাকে কেন?’

অন্যদিকে, বর্তমানে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর জন্য ব্যস্ত রয়েছেন ফারহান আখতার। এই সিনেমায় ফারহানের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন প্রিয়াঙ্কা চোপড়া ও জায়রা ওয়াসিম।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের