,

খুনিদের বিচার দেখে যেতে চান স্কুলছাত্রী কৃত্তিকার মা

news-image

খাগড়াছড়ি প্রতিনিধি : বিচার চান ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার খাগড়াছড়ির দীঘিনালার স্কুলছাত্রী কৃত্তিকা ত্রিপুরার মা অনুমতি ত্রিপুরা।

একথা জানিয়ে তিনি বলেন, অনুমতি ত্রিপুরা বলেন, আমরা দরিদ্র মানুষ। তিন ছেলেমেয়ের মধ্যে লেখাপড়া করে বড়ো হয়ে ওঠার ভরসা ছিল কৃত্তিকারই। কিন্তু নরপশুরা আমার বুকের ধনকে বীভৎস কায়দায় শেষ করে দিয়েছে। খুনিদের বিচার দেখে যেতে চাই।

গত ২৮ জুলাই স্কুলের টিফিন বিরতিতে বাড়িতে গিয়ে প্রথমে ধর্ষণ এবং হত্যার শিকার হয় পঞ্চম শ্রেণির ছাত্রী কৃত্তিকা।

দেশে-বিদেশে আলোচিত ওই ঘটনার দুই সপ্তাহ পার হতে চললেও পুলিশ এখনো কোনও কিনারা করতে পারেনি। এই ঘটনার পর থেকে তিন পার্বত্য জেলা, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অনেক স্থানে কৃত্তিকার হত্যাকারীদের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে কর্মসূচি পালিত হয়।

এদিকে, দীঘিনালা উপজেলার নয়মাইল এলাকায় তার পরিবার ও স্বজনরা সামাজিকভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াও কয়েক’শ মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন শুক্রবার।

এছাড়া কৃত্তিকার আত্মার শান্তির জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার সমাধিস্থলে প্রদীপ প্রজ্জলন ও পুস্পার্ঘ্য প্রদানের কর্মসূচিও নেওয়া হয়েছে।

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা জানান, ঘটনার পর বেশ কয়েকজনকে আটক করে রিমান্ডে নিয়েছে পুলিশ। অতীতেও এমনটা ঘটেছে। কিছুদিন যাওয়ার পর প্রশাসনের উদ্যোগ থেমে যায়। তাই আমরা এই ঘটনায় নিয়মিত ফলোআপের পাশাপাশি একটি লিগ্যাল এইড টীম গঠনের সিদদ্ধান্ত নিয়েছি। এবই একই সাথে নিয়মতান্ত্রিক কর্মসূচিও অব্যাহত রাখবো।

খাগড়াছড়ির পুলিশ আলী আহমদ খান দাবি করেন, অপরাধী যে হোক তাকে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর