,

প্রেমিকার আত্মহত্যার খবরে ট্রেনের নিচে ঝাঁপ প্রেমিকের

news-image

কুষ্টিয়া সদর উপজেলায় প্রেমিকার আত্মহত্যার খবর শুনে ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে প্রেমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার মতি মিয়ার রেলগেটে এ ঘটনা ঘটে। নিহতের নাম রোকনুজ্জামান রোকন। সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মাস্টার্স শেষ বর্ষ ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ছাত্র ছিল। রোকনের প্রেমিকা একই বিভাগের ছাত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের সহকর্মী প্রফেরস আশরাফুল আলমের মেয়ে হেনা ঝিনাইদহের বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তার মৃত্যুর খবর শোনার পর প্রেমিক রোকনুজ্জামান রোকন রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মতি মিয়ার রেলগেট নামক স্থানে পোড়াদহ থেকে ছেড়ে যাওয়া গোয়ালন্দগামী সাটল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

প্রক্টর আরও জানান, নিহত রোকনুজ্জামান বিভাগের অনার্সে ১ম মেধাস্থান অর্জন করে এবং মাস্টার্সের রেজাল্টও একই।
এ ব্যাপারে তাদের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত ওই শিক্ষার্থীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। তবে হঠাৎ দু’জনই কী কারণে এমন আত্মঘাতি সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে এখনও স্পষ্ট কোন ধারণা পাওয়া যায়নি।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, কুষ্টিয়ার সদর উপজেলার মতি মিয়া রেলগেট নামক এলাকায় পোড়াদহ থেকে ছেড়ে যাওয়া গোয়ালনন্দগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের