,

গাইবান্ধায় বাস উল্টে শিশুসহ নিহত ২

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে এক শিশু ও চালকের এক সহকারী নিহত হয়েছন।

শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার ধাপেরহাটের আরভি কোল্ড স্টোর সংলগ্ন এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

নিহতরা হলেন- পঞ্চগড়ে জাবেদ আলীর ছেলে চালকের সহকারী সাইফুল ইসলাম (৩৫) ও ঢাকার সরফরাজ মিয়া ওরফে রিপনের মেয়ে চাঁদনী আক্তার (১০)।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুর রশিদ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অপু এন্টারপ্রাইজের বাসটি ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে চালক নিয়স্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

পুলিশের এ কর্মকর্তা জানান, চালক ঘুম ঘুম চোখে বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের