,

চ্যাম্পিয়নস লিগ সংক্ষিপ্ত সেরার তালিকায় মেসি-রোনালদো-সালাহ

news-image

স্পোর্টস ডেস্ক : কিয়েভে গত মে মাসে ফাইনালে লিভারপুলকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ইউরোপ সেরা প্রতিযোগিতার শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ। সে ম্যাচের জয়ের নায়ক ছিলেন গ্যারেথ বেল। গুরুত্বপূর্ণ দুটি গোল করে দলকে জেতাতে সাহায্য করেছেন।

চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা কর্তৃপক্ষ। এখানে জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও মোহামেদ সালাহ।

প্রতিবারের মতো এবারও তালিকায় আধিপত্য রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের।

২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলা ৩২টি দলের কোচ ও উয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫জন সাংবাদিকদের ভোটে করা হয়েছে এই তালিকা।

ইউরোপ সেরার প্রতিযোগিতায় প্রতিটি পজিশনের সেরা খেলোয়াড় বেছে নিতে গতবার থেকে চারটি পজিশনের প্রতিটির জন্য করা হচ্ছে তিন জনের সংক্ষিপ্ত তালিকা।

গোলরক্ষকদের তালিকায় জায়গা পেয়েছেন রিয়ালের কেইলর নাভাস, সম্প্রতি রোমা থেকে লিভারপুলে নাম লেখানো আলিসন ও জুভেন্টাস থেকে পিএসজিতে পাড়ি জমানো জানলুইজি বুফ্ফন।

ডিফেন্ডারদের তিন জনই রিয়ালের-মার্সেলো, রাফায়েল ভারানে ও অধিনায়ক সার্জিও রামোস। মিডফিল্ডারে তিন জনের দুই জন রিয়ালের-লুকা মদ্রিচ ও টনি ক্রুস। অপর জন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে।

আগামী ৩০ অগাস্ট ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে পজিশনভিত্তিক সেরা খেলোয়াড়ের নাম।
তালিকা:
গোলরক্ষক: আলিসন (রোমা, এখন লিভারপুলে), জানলুইজি বুফ্ফন (ইউভেন্তুস, এখন পিএসজিতে), কেইলর নাভাস (রিয়াল মাদ্রিদ)
ডিফেন্ডার: মার্সেলো (রিয়াল মাদ্রিদ), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ)
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ, এখন জুভেন্টাস), মোহামেদ সালাহ (লিভারপুল)

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর