,

বেনাপোলে ৭৩ কেজি সোনাসহ আটক ১

news-image

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৭৩ কেজি ওজনের ছয়শ’ ২৪ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে শিকারপুর সীমান্তের নারকেলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মহিউদ্দিন। তিনি শিকারপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।

শিকারপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ সোনার একটি চালান শিকারপুর সীমান্তের নারকেলবাড়িয়া গ্রামের মাঠের মধ্য দিয়ে ভারতে যাবে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্য হাবিলদার মুকুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় মহিউদ্দিন নামের এক স্বর্ণ পাচারকারীকে ৭৩ কেজি ওজনের স্বর্ণের বারসহ আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্য চোরাকারবারীরা পালিয়ে যায়।

আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা। আটককৃতকে স্বর্ণ এবং রামদাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের