,

গর্ভপাত অবৈধই থেকে গেল আর্জেন্টিনায়

news-image

ডেস্ক রিপোর্ট: আর্জেন্টিনার সংসদের উচ্চকক্ষ সিনেট গর্ভপাতের পক্ষের একটি বিল বাতিল করে দিয়েছে। এ বিলটি পাস হলে ১৪ সপ্তাহ পর্যন্ত গর্ভবতী নারীরা গর্ভপাতের বৈধতা পেতেন।

বিলটি নিয়ে সিনেটে দীর্ঘ বিতর্ক হয়। শেষে ভোটাভুটিতে ৩৮ জন সিনেটর বিলটির বিপক্ষে এবং ৩১ জন সিনেটর পক্ষে ভোট দেন।

বর্তমানে শুধু ধর্ষণ এবং মায়ের স্বাস্থ্য বেশি খারাপ হলে আর্জেন্টিনায় গর্ভপাত বৈধ। অন্য সব ক্ষেত্রে এটি অবৈধ।

বিলটি নিয়ে ভোটিংয়ের সময় এর পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া বহু মানুষ সংসদের বাইরে জড়ো হয়েছিলেন।

বিলটির পক্ষের আন্দোলনকারীরা কয়েকবছর ধরে বিলটি যাতে পাস হয়, সে লক্ষ্যে প্রচারণা ও আন্দোলন চালিয়ে আসছিলেন। কিন্তু প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাকরি নিজেই বিলটির বিপক্ষে অবস্থান নেওয়ায় তাদের সব প্রচেষ্টা আরও দীর্ঘায়িত হয়েছিল।

গত জুনে সংসদের নিম্নকক্ষে প্রায় ২৪ ঘণ্টা ব্যাপক তর্ক বিতর্কের পর খুব অল্প ভোটের ব্যবধানে বিলটি পাস হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের