,

প্রধানমন্ত্রীর অভিনন্দনে সিক্ত পাকিস্তানকে হারানো কিশোরীরা

news-image

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানকে ১৪-০ গোলে বিধ্বস্ত করে জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম থেকেই আক্রমণ করে খেলে বাংলাদেশের মেয়েরা। ৫ মিনিটে তহুরা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর একের পর এক ধারাবাহিকভাবে গোল করতে থাকেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শামসুন্নাহার একাই করেছেন ৫ গোল। জোড়া গোল এসেছে তহুরা, আনাই মগিনি ও সাজেদার পা থেকে। এছাড়া গোল করেছেন মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও আখি খাতুন।

এই জয়ের মাধ্যমে সেমিফাইনালের পথে এগিয়ে থাকলো বাংলাদেশের মেয়েরা। সোমবার (১৩ আগস্ট) বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে নেপালের বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের