,

প্রভার ‘দেখা হয়ে গেল’

news-image

বিনোদন প্রতিবেদক: নাঈম প্রভাকে নিয়ে বিদেশে ঘুরতে যায়। প্রভা বিবাহিত। নাঈম সেটা জানে। তারপরও ভালোবাসার অভিনয় করে সে।

এর কারণ, নাঈমের সঙ্গে বিদেশে আসার সময় প্রভা অনেক টাকা নিয়ে আসে সঙ্গে করে। বিদেশে আসার পর নাঈম একজন ড্রাইভার ভাড়া করে; যে সুযোগ পেলেই প্রভাকে খুন করবে।

কিন্তু যখনই খুন করার সুযোগ আসে তখনই কোনও না কোনোভাবে ওই ড্রাইভার বাধা হয়ে দাঁড়ায়। যখন কোনও কিছুতেই প্রভাকে খুন করা সম্ভব হয় না, তখন নাঈম নিজেই তাকে খুন করার সিদ্ধান্ত নেয়।

তারা যে হোটেলে ওঠে সেই হোটেলের রুমেই এ কাজটি করার কথা ভাবে সে। প্রভার উপরে নাঈম আক্রমণ করলে উল্টো তাকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় প্রভা।

আর পালানোর সময় রাস্তায় মুখোমুখি হয় জোভানের। জোভানই হচ্ছে প্রভার স্বামী।
এমন একটি গল্প নিয়েই তৈরি হয়েছে নাটক ‘দেখা হয়ে গেল’। শনিবার (১১ আগস্ট) রাত ৮টায় জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে নাটকটি।

জুয়েল কবিরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। আর এই নাটকটিতে অভিনয় করেছেন জোভান, প্রভা, এফএস নাঈম, টুটুল চৌধুরীসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর