,

শহীদুলের মুক্তি ও সাংবাদিকদের সুরক্ষার আহবান জানিয়ে শেখ হাসিনাকে আইপিআই’র চিঠি

news-image

সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউট (আইপিআই)। সম্পাদক, সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে গঠিত বৈশ্বিক এই সংস্থাটি বাংলাদেশ সরকারের কাছে আলোকচিত্রী শহিদুল আলমের গ্রেপ্তার এবং সাংবাদিকদের ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

আইপিআই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাংবাদিকদের ওপর সহিংসতা বন্ধে পদক্ষেপ, শহিদুল আলমের মুক্তির নিশ্চয়তা এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সব অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানায়। আইপিআইএর হেড অব এডভোকেসি রাভি আর প্রাসাদ প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলেন, ‘সম্প্রতি সাংবাদিকদের ওপর একের পর এক হামলায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। হামলাকারীদের মধ্যে অনেকেই আপনার দলের সমর্থক, শিক্ষার্থীদের বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় তারা নিরাপত্তা বাহিনীর দ্বারাও হামলার শিকার হয়।’

পাঠানো চিঠিতে আরো বলেন, ‘আপনার দলের সমর্থকদের এমন হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর অসহনশীলতারই প্রকাশ। যা আপনার সরকারের গণতান্ত্রিক সরকারব্যবস্থার দাবীর বিরোধী।’ চিঠিতে বিতর্কিত ৫৭ ধারায় শহিদুল আলমের গ্রেপ্তারকে বাংলাদেশ কর্তৃক স্বাক্ষরকৃত আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন করে উল্লেখ করা হয়।

চিঠিতে স্মরণ করে দিয়ে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার পেছনে মুক্ত গণমাধ্যম অন্যতম ভূমিকা পালন করে। এতে বলা হয় ১৯৭১ সালের ২৫ মার্চ সাংবাদিকরা পাকিস্তানিদের গণহত্যার খবর বিশ্বজুড়ে প্রকাশ করেছিল। যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তিশালী জনমত তৈরি করে। বাংলাদেশের সংবিধানের লেখকরাও মুক্ত গণমাধ্যমের গুরুত্বকে স্বীকৃতি দিয়েছিলেন। প্রসাদ বলেন, ‘আমরা আপনার কাছে গণমাধ্যমের সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

এছাড়া এই চিঠিতে আইসি আইনকে ডিজিটাল সিকিউরিটি আইনে রুপান্তর করার বাংলাদেশ সরকারের পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, যদি এই আইন পাশ করা হয় তবে শুধু সাংবাদিকদের ওপরই দমনমূলক প্রভাব ফেলবে না, এটি বাংলাদেশে নাগরিকদেরওপরও নিপীড়নমূলক প্রভাব ফেলবে। আইপিআইমিডিয়া।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর