,

অবশেষে নিজের বাগদান নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাগদান হয়ে গেছে এমন গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। অনেক গণমাধ্যম জানিয়েছে, খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তারা। তবে নিজেদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই বলেননি প্রিয়াঙ্কা বা নিক।

সম্প্রতি নিক জোনাসের সঙ্গে বিয়ে এবং বাগদান নিয়ে কথা বলেন প্রিয়াঙ্কা। সেখানে প্রিয়াঙ্কা পুরো ব্যাপারটি তার ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করেন। প্রিয়াঙ্কা বলেন, ‘আমার জীবনের শতকরা ৯০ শতাংশ জনগণের জন্য। কিন্তু বাকী যে ১০ শতাংশ রয়েছে, সেটা একান্তই আমার নিজস্ব। সেখানে কী করছি, তার ব্যাখ্যা আমার কাউকে দেওয়ার প্রয়োজন নাই।’

ঠিক কোন কারণে সুপারস্টার সালমান খানের বিপরীতে বিশাল বাজেটের ছবি ‘ভারত’ ছাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া, তা এখনও স্পষ্ট নয়। এ নিয়ে বলিউডে নানা জল্পনা চলছে। অনেকে ধরেই নিয়েছেন, নিকের সঙ্গে বিয়ের কারণে ছবিটি ছেড়েছেন তিনি।

অন্যদিকে শোনা গেছে, ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’-এর পর এবার হলিউডের আরেকটি ছবিতে কাজ করছেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি ক্রিস প্র্যাটের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন। সে কারণেই ‘ভারত’ ছবিটি ছেড়েছেন তিনি। তবে প্রিয়াঙ্কার জীবনে যাই ঘটুক না কেন তিনি যে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা পছন্দ করছেন না তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সবাইকে।সূত্র: ডিকেন ক্রনিক্যাল

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের