,

ঈদের নতুন নোট মিলবে যেসব ব্যাংকে

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ১৩ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে। তবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এ কার্যক্রম বন্ধ থকবে। এক ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলণের সময় কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে যে কোন মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো থেকেও ১৩ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। শাখাগুলো হলো-

১. ন্যাশনাল ব্যাংক লি., যাত্রাবাড়ী শাখা, ঢাকা।
২. অগ্রণী ব্যাংক লি., জাতীয় প্রেসক্লাব শাখা, ঢাকা।
৩. সোস্যাল ইসলামী ব্যাংক লি., বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা।
৪. ব্যাংক এশিয়া লি., ধানমন্ডি
৫. ঢাকা ব্যাংক লি., উত্তরা শাখা, ঢাকা।
৬. জনতা ব্যাংক লি., আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, ঢাকা।
৭. দি সিটি ব্যাংক লি., মিরপুর শাখা, ঢাকা।
৮. শাহজালাল ইসলামী ব্যাংক লি., মালিবাগ চৌধুরীপাড়া শাখা, ঢাকা।
৯. মার্কেন্টাইল ব্যাংক লি., বনানী শাখা, ঢাকা।
১০. সোনালী ব্যাংক লি., রমনা কর্পোরেট শাখা, ঢাকা।
১১. ওয়ান ব্যাংক লি., বাসাবো শাখা, ঢাকা।
১২. আইএফআইসি ব্যাংক লি., গুলশান শাখা, ঢাকা।
১৩. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি., মোহাম্মদপুর শাখা।
১৪. রূপালী ব্যাংক লি., মহাখালী শাখা, ঢাকা।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক সাঈদা খানম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের