,

গাড়ির লাইসেন্স নেই, পেছাল ‘অপু-বাপ্পির’ শুটিং

news-image

নির্মাতা দেবাশিষ বিশ্বাস নির্মাণ করছেন ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ টু’ নামের চলচ্চিত্র। যা কিনা তার নির্দেশনায় নির্মিত ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’ ছবির সিকুয়েল। চলতি বছরের মে মাসে ছবিটির ক্যামেরা ওপেন হয়। ছবিটিতে জুটি বেধেছেন নায়িকা অপু বিশ্বাস ও নায়ক বাপ্পি চৌধুরী। ছবিটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চললেও সম্প্রতি ছবিটির কাজ বন্ধ আছে। আর এর কারণ গাড়ির লাইসেন্স।

গাড়ির লাইসেন্সের কারণে ছবির শুটিং বন্ধ! অনেকেই হয়তো শুনে অবাক হচ্ছেন হুম অবাক হলেও সত্য। চলতি মাসের ৪ তারিখ থেকে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির শুটিং হওয়ার কথা ছিল পুবাইলে। কিন্তু, চলমান পরিস্থিতির কারণে পিছিয়ে গেল ছবির শুটিং। নিরাপদ সড়কের দাবিতে কিছু দিন আগে রাস্তায় নেমে ছিলো সাধারণ ছাত্র-ছাত্রীরা। যার কারণে লাইসেন্স বিহীন গাড়ি রাস্তায় নামা বন্ধ ছিল। আর এর কারণেই পিছিয়ে গেছে শুটিং।

ছবিটির প্রধান সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, ‘আমাদের শুটিং করার কথা ছিল পুবাইলে। সেখানে যেতে হলে ইউনিট নেওয়ার জন্য প্রয়োজন একটি বাস ও শুটিংয়ের মালপত্র নিতে গেলে প্রয়োজন পিকআপ ভ্যান। আমরা সাধারণত এফডিসি থেকে এসব বাস বা পিকআপ ভ্যান নিয়ে থাকি। কিন্তু, চলমান আন্দোলনের কারণে কোনো বাস পিকআপ পুবাইল পর্যন্ত যেতে চাইছে না। কারণ তাদের অনেকেরই লাইসেন্স নেই। এমনকি গাড়িরও ফিটনেস ঠিক নেই। তবে অবস্থা এখন কিছুটা স্বাভাবিক হচ্ছে। আগামী ১৩ তারিখ থেকে আমরা কাজ শুরু করতে পারি।’

প্রসঙ্গত, ২০০১ সালে দেবাশীষ পরিচালিত, রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছিল। তখন ছবিটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের