,

এবার ‘অপরাধী’ নয়; টাইগারদের কণ্ঠে প্রেরণাদায়ী গান (ভিডিওসহ)

news-image

ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে তরুণ সঙ্গীতশিল্পী আলিফের জনপ্রিয় গান ‘মাইয়া ও মাইয়া তুই অপরাধী রে…’ গেয়ে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। আফগানদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর সেই গান দিয়েই যেন টাইগারদের বিদ্ধ করছিল সমর্থকেরা। গত জুনের সেই ঘটনার দুই মাস পর আরেকটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’ খ্যাত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে সাকিব আল হাসানের দল। সিরিজের ফলাফলের সঙ্গে সঙ্গে পাল্টে গেল টাইগারদের ‘ড্রেসিংরুম সং’। অনেকদিন পর ফ্লোরিডার লড়ারহিলের ড্রেসিং রুমে ক্রিকেটাররা গাইল ‘আমরা করব জয়’ গানটি। চন্দিকা হাথুরুসিংহের আমলে এই গান নিয়মিত গাওয়া হতো। এবার এই গান গেয়েই সিরিজ জয় উদযাপন করল টাইগাররা।

গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানোর পর সর্বশেষ এই গানটি শোনা গিয়েছিল টাইগারদের কণ্ঠে। এবার সাব্বির রহমান টুইটারে শেয়ার করলেন এই দলীয় সঙ্গীত। দুর্দান্ত জয়ের পর ‘আমরা করব জয়…’ গানে কণ্ঠ মিলিয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির, আবু হায়দার, আরিফুল হক, রুবেল হোসেন, স্পিন বোলিং কোচ সুনীল যোশী এবং হেড কোচ স্টিভ রোডস!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের