,

ভক্তের দুর্ব্যবহার: চটলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক
হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ভক্তের উদ্দ্যেশ্যে মারমুখী হয়ে তেড়ে আসছেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। যেখানে ক্যাপশন হিসেবে লেখা হচ্ছে, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের ব্যাপারে প্রশ্ন করায় সাকিব এক সমর্থককে অশ্লীল অঙ্গভঙ্গি করে মারমুখী হয়ে তেড়ে আসে।’ ফেসবুকের পাশাপাশি ইউটিউব ও অন্যান্য ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমেও ভিডিওটি শেয়ার হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাকিবের ক্ষিপ্ত হওয়ার কথাটি সত্য। কিন্তু নিরাপদ সড়ক আন্দোলনের ব্যাপারে কোন প্রশ্ন করা হয়নি সাকিবকে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ থেকে খেলা দেখতে যাওয়া এক প্রত্যক্ষদর্শী।শেখ মিনহাজ হোসেন নামের এক প্রত্যক্ষ্যদর্শী দাবি করেছেন, নিরাপদ সড়ক আন্দোলনের ব্যাপারে কোন প্রশ্ন করা হয়নি সাকিবকে। বরং সাকিবকে বারবার এক তরুণ বিরক্ত করছিলেন পরে সাকিব সাড়া না দেওয়ায় তাকে কটূ কথা বলে। যার কারণেই মেজাজ হারান সাকিব।

শেখ মিনহাজ হোসেন ভিডিওর বিষয়ে জানান, ‘আসলে নিরাপদ সড়ক আন্দোলনের ব্যাপারে প্রশ্ন ছিল না। ওই লোক সাকিবের কাছে বারেবার অটোগ্রাফ চাইছিল। সাকিব প্রথমে একটা সেলফি তুলেছে। এরপর আবার ভিডিও করতে চায়। সাকিব তখন ম্যাচ শেষে টায়ার্ড। সাকিব পারবে না বলে সামনে চলে যায়। লোকটা পিছন থেকে ‘ভাব মারায়’ বলে বাজে ভাষা ব্যবহার করে। সাকিব তখন চেতে ফেরত আসে! ওখানে নিরাপদ সড়ক আন্দোলন সংক্রান্ত কোনও প্রশ্ন ছিল না।’ অর্থাৎ সাকিব মোটেও সহ্য করতে পারেননি কটূ কথা। যার কারণেই ক্ষেপে গিয়ে তেড়ে আসেন।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের