,

পুকুরে নববধূর কলসিবাঁধা লাশ

news-image

বিয়ের তিন দিনের মাথায় শ্বশুরবাড়ির পুকুর থেকে নববধূর কলসিবাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। দোহার উপজেলার উত্তর জয়পাড়ার মিয়াপাড়া এলাকার পুকুর থেকে সোমবার (৬ আগস্ট) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিখা আক্তার (১৮) ওই এলাকার রুহুল আমীনের স্ত্রী। ঘটনার পর থেকে রহুল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় রুহুলের চাচা মো. খোকন (৫০), মা আসমা বেগম (৪৫), বোন ফারিয়া আক্তার (১৮) এবং ভাবি মোহনা আক্তার (২০) সহ চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম।

ওসি বলেন, দোহারঘাটা এলাকার কুয়েত প্রবাসী মো. সিরাজের মেয়ে শিখার সঙ্গে গত শুক্রবার রহুলের পারিবারিকভাবে বিয়ে হয়।
রোববার রাত থেকে শিখার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। পরে সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়ির পুকুরে কচুরিপানার নিচে গলায় কলসিবাঁধা অবস্থায় শিখার লাশ তার বাবার বাড়ির লোকজন খুঁজে পায়।

পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি।
এদিকে লাশ পাওয়ার ঘটনায় শিখার আত্মীয়স্বজন ও স্থানীয়র রুহুল আমীনদের বাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া শিখা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে থানার সামনে বিক্ষোভ করে শিখার গ্রামের লোকজন।
ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সিরাজুল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের