,

চলন্ত গাড়িতে চালকের কুপ্রস্তাব, ঝাঁপ দিল তরুণী!

news-image

অটোতে উঠেই বিপদে পড়ে এক কিশোরী। অটোচালকের অশালীন কুপ্রস্তাবের জেরে ভয় পেয়ে চলন্ত অটো থেকে ঝাঁপ দেয় এক তরুণী। সোমবার (৫ আগস্ট) রাতে ভারতের জগদ্দলের কেউটিয়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল ওই তরুণী। কাঁকিনাড়া থেকে অটোতে ওঠে ওই তরুণী পানপুরে যাওয়ার জন্য। অটোতে সে একাই ছিল। তরুণীর অভিযোগ, নামার সময়ে ওই ছাত্রীকে নির্দিষ্ট স্টপেজে নাময়নি ওই অটোচালক। উলটে আরও অটোটি অনেকটা দূরে চলে যেতে থাকে। অটোচালক সেইসময় নাকি গল্প করে কিশোরীকে ভোলানোর চেষ্টা করে। ভয়ে ওই কিশোরী অটো থামানোর কথা বললেও তাতে কর্ণপাত করেনি ওই চালক।

তরুণী আরো অভিযোগ করেন, এর পরেই অটোচালক কুপ্রস্তাব দিতে থাকে ওই তরুণীকে। ভয় পেয়ে চলন্ত অটো থেকেই লাফ দেয় ওই তরুণী। স্থানীয় বাসিন্দারাই ওই ছাত্রীকে উদ্ধার করে। তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ওই কিশোরী স্থানীয় এক কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত অটোচালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই প্রবল আতঙ্কে রয়েছে ওই ছাত্রী। অভিযুক্তের কড়া শাস্তি চেয়ে সরব হয়েছে সে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের