,

হিজাব নিয়ে কটূক্তি, তোপের মুখে বরিস জনসন

news-image

অনলাইন ডেস্ক : মুসলিম নারীদের হিজাব পরিধান নিয়ে কটূক্তি করে তোপের মুখে পড়েছেন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী টরি নেতা বরিস জনসন।

গত সোমবার দেশটির ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, মুসলিম নারীরা হিজাব পরলে তাদের চিঠির বাক্সের মতো দেখায়। এমনকি তাদের ব্যাংক ডাকাতের সঙ্গে তুলনা করেন এ রাজনীতিক।

তার এ মন্তব্যের পর ব্রিটেনের মুসলিম সোসাইটি দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিতে ইসলামভীতি নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে।

লেবার পার্টির নেতা নাজ শাহ বলেন, বরিস জনসনের সাম্প্রতিক বর্ণবাদী অবমাননাকর মন্তব্য হেসে উড়িয়ে দেয়া যায় না। তারা আসলে এমনই। তিনি বলেন, বরিস জনসন বলেছেন- মুসলিম নারীরা দেখতে চিঠির বাক্সের মতো, তাদের ব্যাংক ডাকাতের সঙ্গে তুলনা করা হয়েছে। এমনকি ইসলামকে একটি সমস্যা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তারা বুঝে শুনেই এসব আক্রমণ করছেন এবং জাতীয় পত্রিকায় নিবন্ধ ছেপেছেন। এসময় ইসলাম নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত এসব মন্তব্যের নিন্দা জানাতে হবে প্রধানমন্ত্রী তেরেসা মে-কে। বরিস জনসনকেও ক্ষমা চাইতে হবে বলে নাজ শাহ জানান।

এদিকে বেসরকারি গবেষণা সংস্থা টেল এমএএমএ এক বিবৃতিতে জানায়, মুসলিম নারীদের মানবাধিকার কেড়ে নিতেই বরিস জনসন এমন মন্তব্য করেছেন। তারা জানায়, মুসলিম নারীদের নিয়ে যখন এমন ঘৃণ্য মন্তব্য করা হয়, তখন তাদের মানসিক অবস্থা কি রকম হয়, তা নিয়ে বরিস জনসনের কোনো ধারণা নেই।

উল্লেখ্য, ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধের জেরে গত জুলাই মাসে পদত্যাগ করেন মন্ত্রীসভার জ্যেষ্ঠ সদস্য পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের