,

বেনাপোলে ৪০ হাজার ডলারসহ ভারতীয় যাত্রী আটক

news-image

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে পাচারের সময় ৪০ হাজার ইউএস ডলারসহ জিসান শেখ (৩৫) নামে ভারতীয় পাসপোর্টধারী এক যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পার হওয়ার পর প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। আটক পাচারকারী ভারতের ২৪ পরগনার কলকাতার ইকবালপুর এলাকার মোশারফের ছেলে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, মঙ্গলবার সকালে ওই যাত্রী ভারতের পেট্রপোল চেকপোস্ট হয়ে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে আসেন। পরে লাগেজ তল্লাশির কাজ শেষে পার হওয়ার পথে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা সন্দেহজনকভাবে তার শরীর তল্লাশি করে। এক পর্যায়ে ওই যাত্রী পায়ে জুতার মধ্যে ৪০ হাজার ইউএস ডলার থাকার কথা স্বীকার করেন।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট কাস্টমস গোয়েন্দা অফিসের রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক বৈদেশিক মুদ্রাসহ পাচারকারীকে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের