,

গাজায় ইসরাইলী হামলায় নিহত দুই ফিলিস্তিনি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের এক স্থাপনায় ইসরাইলের চালানো হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। খবর দ্য হারেৎস’র।

ইসরাইল জানিয়েছে, হামাসের একটি স্থাপনায় সামরিক ট্যাঙ্ক দিয়ে হামলা চালানো হয়েছে। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর ওপর চালানো একটি হামলার জবাবে এই হামলা চালানো হয়।

গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইল হামাসের আসকেলান ঘাঁটিতে হামলা চালিয়েছে। তখন সেখানে আল কাসামের একটি সমাবর্তন অনুষ্ঠান চলছিল। প্রতিবেদনে বলা হয়, নিহতরা হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডসের সদস্য।

বর্তমানে মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি একটি চুক্তি স্থাপনের কাজ চলছে। এরকম সময়ে এই হামলা চুক্তিতে একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চুক্তিতে প্রধান দু’টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে- একটি উপস্থাপন করেছে মিসর ও অপরটি মধ্যপ্রাচ্যে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত নিকোলায় ম্লাদেনভ।

মিসরের প্রস্তাবটিতে হামাস ও ফাতাহ’র মধ্যে সংঘাতের অবসান ঘটানোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ইসরাইলের সঙ্গে কারাবন্দী ও সেনাদের দেহ বিনিময়ের কথা বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের