,

আল-কায়েদার সঙ্গে সৌদি-আমিরাত জোটের গোপন চুক্তি ফাঁস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে লড়াইরত সৌদি আরব নেতৃত্বাধীন জোট বাহিনী জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে গোপন চুক্তি করেছিল। ইয়েমেনের স্থানীয় হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে নিয়োগ দেওয়া হয়েছিল জঙ্গি গোষ্ঠীটির কয়েকশ’ যোদ্ধা। সোমবার বার্তা সংস্থা এপি’র এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য ওঠে এসেছে।

দুই বছরের বেশি সময় ধরে সৌদি নেতৃত্বাধীন ও মার্কিন সমর্থিত জোট বাহিনী। বাহিনীর একটি অংশীদার সংযুক্ত আরব আমিরাত। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে স্থানীয় হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তারা। পূর্বে তারা দাবি করেছিল ইয়েমেনে আল-কায়েদার লড়াই করার ক্ষমতা বিনাশ করে দিয়েছে জোট। কিন্তু সোমবার প্রকাশিত এপি’র প্রতিবেদনে ওঠে এসেছে ভিন্ন রূপ।

এপি’র প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ শহরগুলোতে লড়াই না করার জন্য বেশকিছু আল-কায়েদা নেতাকে অর্থ পরিশোধ করছে জোট বাহিনী। পাশাপাশি অনেক আল-কায়েদা সদস্যকে পিছু হটার জন্য অস্ত্র, যন্ত্রপাতি ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। জোট বাহিনীতে সেনা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কয়েকশ’ জঙ্গিকে।

আল-কায়েদার সঙ্গে জোট বাহিনীর এই চুক্তিতে জড়িত ছিলেন এমন একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের এই চুক্তি সম্বন্ধে অবগত ছিল। আর এজন্য ইয়েমেনে আল-কায়েদার বিরুদ্ধে ড্রোন হামলা চালানো বন্ধ রেখেছে। উল্লেখ্য, ১৯৮৮ সালে ওসামা বিন লাদেন, আল-কায়েদা প্রতিষ্ঠা করেন।

এই চুক্তি আরব উপদ্বীপে দু’টি পরস্পরবিরোধী যুদ্ধ একইসঙ্গে চলার বিষয়টি প্রকাশ করে। একদিকে, যুক্তরাষ্ট্র তাদের অন্যান্য আরব মিত্র ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলে আল-কায়েদা নির্মূলের চেষ্টা চালাচ্ছে।

কিন্তু অন্যদিকে, বৃহৎ অভিযানটি হচ্ছে, আল-কায়েদার সঙ্গে মিলে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে জয়লাভ করা। আর উভয় যুদ্ধেই আল-কায়েদা কার্যকরীভাবে সৌদি-নেতৃত্বাধীন জোট ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কাজ করছে। আল জাজিরা

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর