,

হেলমেটধারীদের আইনের আওতায় আনতে সাংবাদিকদের আল্টিমেটাম

news-image

অনলাইন ডেস্ক : কর্মরত সাংবাদিকদের উপর হেলমেটধারীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিক সমাজ। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় ১০ মিনিট মানববন্ধন ও প্রতীকী কর্মবিরতি পালন করেন সাংবাদিকরা।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের উপর একের পর এক গত কয়েকদিন হামলা চালানো হয়। পুলিশের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় হেলমেটধারীরা।

এ ঘটনায় ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের সাবেক সভাপতি পারভেজ খান বলেন, সরকারের সদ ইচ্ছার অভাব আছে। হামলাকারী সবাই চিহ্নিত হয়েছে। সরকার আন্তরিক হলে হামলাকারীরা আইনের আওতায় আসবে।

তিনি বলেন, বিগত দিনে সাংবাদিকদের আন্দোলন থেকে এবারের আন্দোলন ভিন্ন। এবার কোন দলীয় সাংবাদিক পক্ষ আন্দোলন করছে না। এই আন্দোলনের সফলতা আসবে।

বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন (বিএইউজে) কোষাধ্যক্ষ দীপ আজাদ বলেন, প্রশাসন উস্কানি দাতার পরিচয় প্রকাশ করছে। কিন্তু সাংবাদিকদের উপর হামলাকারীদের ফুটেজ তারা চাইছে।

তিনি বলেন, প্রশাসনের ইচ্ছে থাকলে তাদের কাছে যে ফুটেছ আছে তাই দিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারবে।
দীপ আজাদ বলেন, সাংবাদিকরা আহত হলে সমাজের অন্য সবাই আহত হয়। অন্যদের সংবাদ প্রকাশ বন্ধ থাকে। ফলে রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হয়।

দীপু সারোয়ার বলেন, চলমান আন্দোলনের সময় আন্দোলনকারী, আন্দোলন বিরোধী এবং পুলিশ তিন পক্ষেই হামলা নিযাতনের শিকার হয়েছে দায়িত্ব পালনরত সাংবাদিকরা।

তিনি বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, তবুও কেন তাদের উপর এমন হামিলা। হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এদিকে গত শনিবার ও রোববার রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় পুলিশের উপস্থিতিতে হামলার শিকার হন সাংবাদিকরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান সহ কর্মরত সাংবাদিক সমাজ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর