,

সাতক্ষীরায় নারী হত্যার দায়ে স্বামী-শ্বশুরের মৃত্যুদণ্ড

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রী আমেনা খাতুনকে (১৮) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী ওমর আলী ও তার শ্বশুর দ্বীন মোহাম্মদ গাজীকে মৃত্যুদ্বণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন। এ রায়ের সময় আসামি ওমর আলী ও দ্বীন মোহাম্মদ গাজী আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় আদালত অপর এক আসামিকে খালাস প্রদান করেছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের ওমর আলী ও তার বাবা দ্বীন মোহাম্মদ গাজী এবং খালাস প্রাপ্ত আসামি হলেন ওমর আলীর মা আনোয়ারা বিবি।

মামলার বিবরণে জানা যায়, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের দ্বীন মোহাম্মদ গাজীর ছেলে ওমর আলীর সঙ্গে ২০১৬ সালের নভেম্বর মাসে একই উপজেলার গোয়ালপোতা গ্রামের আব্বাস উদ্দীনের মেয়ে আমেনা খাতুনের বিয়ে হয়। বিয়ের একমাস যেতে না যেতেই ওমর আলী তার স্ত্রীকে যৌতুকের দাবিতে প্রায়ই মারপিট করতো। এর জের ধরে ২০১৭ সালের ৬ জানুয়ারী রাত ৯টার দিকে ওমর আলী তার বাবা দ্বীন মোহাম্মদের সহযোগিতায় স্ত্রী আমেনা খাতুনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের