,

সাকিবদের ড্রেসিংরুমে ‘আমরা করব জয়’

news-image

স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন বিরতি দিয়েই বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিংরুমে পরিবেশিত হলো গানটি। ‘আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন’—যেকোনো জয়ের পরপরই ড্রেসিংরুমে অনুপ্রেরণামূলক এই গান দিয়ে উদ্‌যাপন করেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু গত বছর ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানোর পর এই গান যেন হারিয়েই যেতে বসেছিল। ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর বাংলাদেশ দলের ড্রেসিংরুমে আবারও সেই সুর, সেই সুরে গলা মিলিয়ে চলল আনন্দ উদ্‌যাপন।

টুইটারে নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন সাব্বির রহমান। যদিও উইন্ডিজের বিপক্ষে সিরিজনির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচটিতে মাঠের বাইরে ছিলেন তিনি। কিন্তু উদ্‌যাপনে যোগ দিতে তো আর বাধা নেই। দুর্দান্ত জয়ের পর তাই দলের সবাই কাঁধে কাঁধ মিলিয়েই গাইলেন—‘আমরা করব জয়…’। সেখানে মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির, আবু হায়দার, আরিফুল হক, রুবেল হোসেনরা তো ছিলেনই, যোগ দিলেন স্পিন বোলিং কোচ সুনীল যোশী এমনকি হেড কোচ স্টিভ রোডসও।

টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্স দিয়েই শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব-তামিমদের পথচলা। অ্যান্টিগা ও জ্যামাইকার দুটি টেস্টে রীতিমতো আত্মসমর্পণই করেছে দল। তবে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে অন্য রকম বাংলাদেশ দলকেই দেখেছে সবাই। টেস্টের বাজে পারফরম্যান্সের খচখচানিটা বাদ দিলে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে একটি সফল সফরের উদ্‌যাপনটা এখন প্রাণভরেই করতে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের