,

ট্রাফিকের ভয়ে রাস্তায় বাস নামাচ্ছে না পরিবহন মালিকরা

ডেস্ক রিপোর্ট : নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত কয়েকদিন অঘোষিত ধর্মঘট পালন করেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। নিরাপত্তার অজুহাতে গাড়ি চালানো বন্ধ রেখেছেন। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে মানুষকে। তবে সোমবার থেকে ফের রাস্তায় বাস নামানোর সিদ্ধান্ত জানায় বাস মালিক-শ্রমিকরা।

আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীতে খুব কম সংখ্যক বাস চলাচল করছে। সংখ্যাটা এতোই নগন্য যে এক বাসে উঠতে রীতিমতো যুদ্ধে নামতে হচ্ছে যাত্রীদের। বাদড় ঝুলার মতো বাসে উঠতে হচ্ছে কর্মমুখী মানুষকে। ঠেলাঠেলি করে পুরুষ যাত্রীরা অনেক সময় বাসে উঠতে পারলেও সবচেয়ে বিপাকে পড়েছেন নারী যাত্রীরা।

ফার্মগেট থেকে আব্দুল্লাহপুরগামী আনোয়ারা নামে এক নারী যাত্রী বলেন, ‘অতদিন তো পুলাপাইনের দোহাই দিছে, অহন তো পুলাপান নাই। অহন বাস নামায় না ক্যান, আসলে হ্যাগো লাইসেন্সই নাই।

সকালে নতুন বাজার থেকে মতিঝিল যাওয়ার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়েও বাসে উঠতে পারেননি শহিদুল নামের এক ব্যক্তি। বললেন, রাস্তায় তো বাস খুবই কম, যেগুলো আসতেছে সব যাত্রীতে ভরা। মনে হয়, পুলিশের ট্রাফিক সপ্তাহ চলছে বলে ট্রাফিকের ভয়ে রাস্তায় বাস নামাচ্ছে না তারা। কারণ অধিকাংশ গাড়িরই ফিটনেস নাই, লক্কর-ঝক্কর। আবার অনেক গাড়ি ও চালকেরও লাইসেন্স নাই। কিন্তু তারা এতোদিন গাড়ি চালাইছে। বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর