,

এবার শাস্তি আবু হায়দারের

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরে আজই প্রথম খেলার সুযোগ পেলেন আবু হায়দার। ফ্লোরিডার লডারহিলে ৪ ওভারে উইকেটশূন্য থাকলেও ৬.৫০ ইকোনমি আর ১১ ডট—উইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর দ্বিতীয় টি-টোয়েন্টিতে পারফরম্যান্স খারাপ হয়নি বাঁ–হাতি পেসারের। দল জিতেছে, নিজের পারফরম্যান্সও খারাপ নয়—এর মধ্যেও শাস্তি পেতে হয়েছে আবু হায়দারকে। ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলের এই পেসারকে।

আবু হায়দারের শাস্তিটা হয়েছে ‘বাজে ভাষা’ ব্যবহার করায়। ঘটনা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৪তম ওভারে। প্রথমবার আম্পায়ার আবু হায়দারকে সতর্ক করে দেন। রোভমান পাওয়েল উড়িয়ে মারলে আবু হায়দার ফের আপত্তিকর ভাষা ব্যবহার করেন। হতাশা কিংবা যে কারণেই হোক, বাজে ভাষা ব্যবহার করায় বাংলাদেশ দলের তরুণ পেসারকে জরিমানা করেছে আইসিসি।

ম্যাচ শেষে আবু হায়দার নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজ জেতার ম্যাচেও একই শাস্তি পেতে হয়েছে আরেক পেসার রুবেল হোসেনকে। সেদিন রুবেলও হতাশা থেকে আপত্তিকর ভাষা ব্যবহার করেন। মার্চে অস্ট্রেলিয়ার বল টেম্পারিংসহ নানা ঘটনায় আচরণবিধি নিয়ে আইসিসি যেহেতু ভীষণ কঠোর, বিষয়টা নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের যথেষ্ট সচেতন করছে কি না, রুবেল-আবু হায়দারের শাস্তি পাওয়ার ঘটনায় প্রশ্নটা এসে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের