,

শিক্ষার্থীদের ঘরে ফেরার অনুরোধ এরশাদের

news-image

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ শিক্ষার্থীদের অবিলম্বে রাজপথ ছেড়ে ঘরে এবং ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমি পূর্ণ সমর্থন জানাই। এই দাবি এদেশের মানুষের প্রাণের দাবি। এই দাবি আদায়ে আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীরা রাজপথে নেমে যে প্রতিবাদ জানিয়েছে এবং শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নিয়ে যেভাবে দাবি আদায় করে নিয়েছে- তার জন্য তাদের অভিনন্দন। এরপরও তারা রাজপথে অবস্থান করলে কারো জন্য মঙ্গলকর কিছু হবে না। কোনোভাবে এই আন্দোলন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলে মূল আন্দোলনের মাহাত্মটাই বিলীন হবে। এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যেন রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করতে না পারে তার জন্য তিনি সব মহলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রোববার এক লিখিত বিবৃতিতে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত এরশাদ এ আহ্বান জানান।

বিবৃতিতে এরশাদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে আর দেরি না করে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। তার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি মনে করি, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে যা করেছে তা যথেষ্ট। আমার বিশ্বাস এই নতুন প্রজন্ম আগামী দিনে দেশের দায়িত্ব গ্রহণ করে দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। এখন দাবি মেনে নেয়ার আশ্বাসের পর আর তাদের রাস্তায় থাকা এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজ করা ঠিক হবে না। তিনি বলেন, শিক্ষার্থীরা অনেক শিক্ষা দিয়েছে। এখন যার যে কাজ তাকেই তা করতে দিতে হবে। কোনোভাবে এই আন্দোলন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলে মূল আন্দোলনের মাহাত্মটাই বিলীন হবে। ইতোমধ্যে আমরা একটি রাজনৈতিক দলের এক নেতার উস্কানিমূলক বক্তব্য শুনেছি, অনেক গুজব শুনেছি। শিক্ষার্থীদের সেসব উস্কানি বা গুজবে কান দিয়ে বিভ্রান্ত হওয়া ঠিক হবে না। যে কোনো আন্দোলন যখন আওতার মাত্রা ছাড়িয়ে যায় তখন তা হঠকারিতায় রূপ নেয়। সেটা মূল আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের সন্তানরা নিরাপদ সড়কের দাবিতে যা করতে পেরেছে তা একটি মাইলফলক হয়ে থাকবে এবং এই মাহাত্ম বজায় থাকতেই তারা ক্লাসে ফিরে যাবে। তিনি শিক্ষকদের শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেয়ার আহ্বান জানান।অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, আপনারা সন্তানকে ঘরে ফিরিয়ে নিন এবং তাদের ক্লাসে পাঠিয়ে দিন। তিনি এই ছাত্র আন্দোলনকে অজুহাত করে যে পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে তা অবিলম্বে প্রত্যাহার করারও আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর