,

ছোটরা নেই, রাজপথে বড়রা

news-image

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের আজ রাজপথে তেমন একটা দেখা যায়নি। তবে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রোববার সকাল থেকে মাঠে নেমেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ছোটদের আন্দোলন, আজ বড়দের আন্দোলনে পরিণত হয়েছে।সকাল থেকেই রাজধানীর কয়েকটি স্থানে জড়ো হতে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মূলত গতকাল শনিবার জিগাতলায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তারা রাস্তায় নামেন।

রোববার দুপুরে শাহবাগ, সাইন্সল্যাব, উত্তরা, রামপুরা, আসাদ গেইট, বনানী ও কুড়িলে রাস্তায় অবস্থান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জিগাতলার দিকে যায়। এসময় পুলিশ তাদের আটকাতে ব্যারিকেড দিয়ে রাখে। শিক্ষার্থীরা ব্যারিকেড সরাতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন জিগাতলা বাসস্ট্যান্ডের সামনে পুলিশ তাদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এ্যালিফেন্ট রোডে অবস্থান নেয়।

এদিকে রামপুরা এলাকার রাস্তায় নেমেছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগানে রামপুরার সড়ক অবরোধ করেন। এর কিছুক্ষণ পরই শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা চালালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে হামলাকারীরা পিছু হটে। শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীরাই হামলায় জড়িত।

মহাখালীতে নেমেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয় এলাকার সামনে অবস্থান নিয়ে যানচলাচল পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। দুপুরে বনানী মোড়ে অবস্থান নেয় আশেপাশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা রাস্তা বন্ধ করে সেখানে প্রতিবাদ জানাচ্ছে।প্রসঙ্গত, রোববারের আন্দোলনে সকালে অল্প সংখ্যক স্কুল-কলেজের শিক্ষার্থী দেখা যায়। কিন্তু দুপুরের পরপরই তারা রাস্তা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছেন।এদিকে শনিবারের সংঘর্ষের ঘটনার পর রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের