,

শাকিব খানের নতুন ছবির নায়িকা নুসরাত ফারিয়া

news-image

জনপ্রিয় নায়ক শাকিব খানের নতুন ছবি ‘শাহেনশাহ’। ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। ছবিতে অভিনয়ের জন্য লিখিত চুক্তি না হলেও দুপক্ষের মধ্যে কথামার্তা মোটামুটি চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে বড়পর্দায় দেখা যাবে এই দুই তারকার নতুন রসায়ন।‘শাহেনশাহ’ প্রযোজনা করবে প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান খবরটি জানিয়েছেন। তিনি বলেন, ”শাকিব খান ও নুসরাত ফারিয়া ‘শাহেনশাহ’ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে সিনেমায় কাজ করবেন। এই ছবিটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনি।”

সেলিম খান আরও বলেন, আজ, রোবিবার (৫ জুলাই) রাতে শাকিব খান ও নুসরাত ফারিয়া ‘শাহেনশাহ’ ছবিতে সাইন করবেন। আগামী ২৭ আগস্ট ছবির মহরত অনুষ্ঠিত হবে। তারপরেই ‘শাহেনশাহ’ ছবির শুটিং শুরু হবে। ছবিতে আরও কিছু চমক থাকবে। সেটা মহরতে সময় সবাই জানতে পারবেন।

২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ‘আশিকী’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন ছোট পর্দার জনপ্রিয় উপস্থাপিকা নুসরাত ফারিয়া। এরপর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত হিরো ৪২০, প্রেমী ও প্রেমী, ধ্যাততেরিকি, জিতের সঙ্গে বাদশা, বস ২, ইনস্পেক্টর নোটিকে ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। এবারই প্রথমবার নুসরাত ফারিয়া ঢালিউডের এই সুপারস্টারের নায়িকা হয়ে কাজ করতে যাচ্ছেন।

‘শাহেনশাহ’য় চুক্তিবদ্ধ হওয়া নিয়ে নুসরাত ফারিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বহুদিন গ্যাপের পর অভিনয়ে ফিরছি এটা নিশ্চিত। জাজের বাইরে এখন থেকে নিয়মিত ছবিতে অভিনয়ের চেষ্টা থাকবে। এরইমধ্যে কয়েকটি ছবি নিয়ে কথাও হচ্ছে। ‘শাহেনশাহ’ ছবিটি নিয়েও কথা হচ্ছে, তবে এখনো সাইন হয়নি। তার আগে ছবিটি নিয়ে কিছু বলতে চাই না।’এ ব্যাপারে শাকিব খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরিচালক শামীম আহমেদ রনির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ছাড়াও একাধিক সূত্র নিশ্চিত করেছে, শাকিবের ‘শাহেনশাহ’ ছবির নায়িকা থাকছেন নুসরাত ফারিয়া! সূত্র:চ্যানেল আই অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের