,

জিগাতলায় পুলিশের টিয়ার শেল

news-image

রাজধানীর জিগাতলায় উচ্ছৃঙ্খল যুবকদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে জাপান বাংলাদেশ হাসপাতাল ও ধানমন্ডি লেকের পাশ দিয়ে শতাধিক যুবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের দিকে এগিয়ে যায়। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পাল্টা জবাবে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে যুবকদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।পুলিশকে এ সময় সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। যান ও সাধারণের চলাচল প্রায় বন্ধ রয়েছে।গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার থেকে অঘোষিত ধর্মঘট শুরু করেন পরিবহন মালিক-শ্রমিকরা। গণপরিবহন চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের