,

ফার্মগেটে হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর হামলা

news-image

রাজধানীর ফার্মগেটে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে একদল ব্যক্তি।শিক্ষার্থীদের অভিযোগ, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী।রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বেসরকারি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মিছিল নিয়ে ফার্মগেট মোড়ে যাওয়ার সময় এ হামলা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল বের করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী।

তারা ফার্মগেটের আনন্দ সিনেমা হল পার হয়ে চার রাস্তার মোড়ে আসার আগেই হামলার শিকার হন।শিক্ষার্থীরা জানান, মাথায় হেলমেট পরা ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা করেন। মুহূর্তেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।পরে মিছিলকারীরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে গেলে সেখানেও হামলা হয়। হামলাকারীরা ইউনিভার্সিটির ভবনের কাচ ভাঙচুর করেন। ১৫ মিনিট পর তারা চলে যান।

ঘটনাস্থল থেকে আমাদের স্টাফ রিপোর্টার প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজ ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থীরা মিছিল বের করলে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেন। এ সময় শিক্ষার্থীরাও তাদের ধাওয়া দিলে উভয়পক্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।এদিকে আনন্দ সিনেমা হলের সামনে ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম ধাওয়া-পাল্টাধাওয়ার বিষয়টি অস্বীকার করেন।তিনি বলেন, আমি ফার্মগেট এলাকায় আছি। এখানে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।একপর্যায়ে ওসি রেগে যান এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। তিনি বলেন, কোন শালা আপনাকে বলেছে- ফার্মগেটে ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এসব ফালতু কথাবার্তা কে বললেন আপনাকে? তার নাম-পরিচয় দেন- এই বলে তিনি ফোন কেটে দেন।সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের