,

রামপুরায় আ.লীগের মিছিলে শিক্ষার্থীদের ধাওয়া

নিউজ ডেস্ক : রাজধানীর রামপুরায় আওয়ামী লীগের কর্মী–সমর্থকদের একটি মিছিলে ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল থেকে রামপুরা এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাড্ডা থেকে আওয়ামী লীগের কর্মী–সমর্থকদের একটি মিছিল রামপুরার দিকে এলে শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে ওই মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

আজ সকালের দিকে রামপুরা ব্রিজের সামনে অবস্থান নেন রামপুরার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তাঁদের সঙ্গে বনশ্রীর রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাড্ডা থেকে রামপুরার দিকে ‘জয় বাংলা’, ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে আওয়ামী লীগের কর্মী–সমর্থকদের একটি মিছিল আসে। শিক্ষার্থীদের কাছাকাছি এসে মিছিলটি থেমে যায়।

এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে লাঠি নিয়ে ধাওয়া দিলে আওয়ামী লীগের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় পরিস্থিতি এখন থমথমে। শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের