,

মা হলেন আমব্রিন

news-image

বিনোদন প্রতিবেদক: দেশীয় শোবিজের জনপ্রিয় উপস্থাপিকা আমব্রিন মা হয়েছেন। গত ২৩ জুন কানাডার এক হাসপাতালে নবজাতকের জন্ম হয়। কন্যার নাম তাহজিব আমায়া চৌধুরী।
তবে মা হওয়ার প্রায় এক মাস পর গতকাল শনিবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর দেন। নিজের এক ফেসবুক পোষ্টে মেয়ের সঙ্গে ছবি ও নাম জানান আমব্রিন।
তিনি বলেন, মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয়। দারুণ ভালো লাগার। আমি ও মেয়ে দু’জনেই ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

গত বছরের ৪ নভেম্বর কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন আমব্রিন। বিয়ের পর থেকে সেখানেই বসবাস করছেন।
তবে এখনই মিডিয়া ছাড়ার ইচ্ছে নেই তার। আপাতত বিরতিতে রয়েছেন বলে জানান। বিরতি ভেঙে আবারও উপস্থাপনায় সরব হবেন আমব্রিন।

২০০৭ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন এই শিল্পী। এরপর মডেলিং-অভিনয়ে জড়িয়ে পড়েন। তবে উপস্থাপনার মাধ্যমে তারকাখ্যাতি অর্জন করেন। বিপিএল উপস্থাপনার মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান এই মডেল-অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের