,

ক্লাস সচল করতে সরকারের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার থেকে ক্লাস সচল করার নির্দেশনা দিয়েছে সরকার। শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী করতে শিক্ষকদের প্রতিও অনুরোধ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে পাঠানো এক বার্তায় এ নির্দেশনা দেয়া হয়।

মাউশির মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান বলেন, শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার কথা থাকলেও অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল। রোববার থেকে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস সচল করার কথা বলা হয়েছে। অন্যান্য দিনের মতো রুটিন অনুযায়ী সব বিষয়ের ক্লাস করাতে প্রতিষ্ঠানের প্রধানদের এমন নিদের্শনা দেয়া হয়েছে।

তিনি বলেন, গেলো বৃহস্পতিবার মাউশির ওয়েবসাইটে এমন একটি নির্দেশনা প্রকাশ করা হয়। সেখানে শনিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার কথা বলা হয়। সেইসঙ্গে শিক্ষার্থীদের সড়কে অবরোধ থেকে ফিরিয়ে ক্লাসে নিয়ে আসতে বলা হয়। গত কয়েকদিন শিক্ষার্থীদের আন্দোলনের ফলে দেশের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এতে মানুষের ভোগান্তি বেড়েছে। বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনেন এমন নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই না শিক্ষার্থীরা ক্লাস ফেলে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করুক। নিরাপদ সড়ক সকলের দাবি। বর্তমান সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। তাই শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে প্রতিষ্ঠান প্রধানদের এমন নির্দেশনা দেয়া হয়েছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর