,

বাস্কেটবল খেলোয়ারকে ট্রাম্পের অসম্মান, প্রশংসায় মেলানিয়া

news-image

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশন’ (এনবিএ) খেলোয়ার লেবরন জেমসের প্রশংসা করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এর আগে তাকে অসম্মান করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও জেমস ট্রাম্পকে একজন বিভেদ সৃষ্টিকারী ও বর্ণবাদীদের উৎসাহ প্রদানকারী নেতা হিসেবে আখ্যা দিয়েছিলেন বলে জানিয়েছে ‘ওয়াশিংটন পোস্ট’।

শনিবার এক বিবৃতিতে মেলানিয়ার মুখপাত্র জানায়, জেমস তার জন্মভূমি ওহিও প্রদেশে একটি স্কুলের বাচ্চাদের সহযোগিতা করে খুবই ভাল কাজ করছেন। স্কুলটির বাচ্চাদের মুখোমুখি হতে মেলানিয়া একটি উন্মুক্ত আলোচনারও প্রস্তাব দিয়েছেন।

উল্লেখ্য, এ সপ্তাহের গোড়ার দিকে জেমস ওহিওর স্কুলটির বাচ্চাদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তৃতায় বলেন, খেলাধুলা মানুষকে ঐক্যবদ্ধ করে কিন্তু তিনি (ট্রাম্প) মানুষের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন। তিনি আরো বলেন, ‘খেলাধুলাই আমাকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সাথে মিশতে সহযোগিতা করেছে। এর মাধ্যমে আমি তাদের সাথে সম্পৃক্ত হতে পেরেছি ও জানতে পেরেছি।’ বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের