,

ব্রাজিলের লুলাকে আবারো প্রেসিডেন্সিয়াল মনোনয়ন

news-image

আবারো লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। আগামী ৭অক্টোবরের জাতীয় নির্বাচনের প্রথম পর্বের জন্য প্রার্থী বাছাই সম্মেলনে তার দল বামপন্থী ‘ওয়ার্কার্স পার্টি’ (পিটি) লুলার নাম ঘোষণা করেছে। যদিও তিনি দুর্নীতির মামলায় ১২বছরের সাজা কাঁধে নিয়ে কারাগারে বন্দী আছেন বলে জানিয়েছে ‘রয়টার্স’।

শনিবার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ৭২বছর বয়সী লুলা গণতন্ত্রের স্বার্থেই কারাভোগ করছেন। প্রায় ২হাজার সমর্থক দেশটির সাওপাওলো শহরে প্রার্থী বাছাই সম্মেলনে জড়ো হয়ে তার প্রতি সমর্থন ব্যক্ত করেছে। তাকে মুক্ত করে আবারো রাজনীতির মাঠে ফিরিয়ে নিয়ে আসতে ও জয়ী করতে আহ্বানও জানানো হয়েছে বলে জানিয়েছে ‘দ্য পাঞ্চ’।

উল্লেখ্য, পিটি’র অন্যতম প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য লুলা একজন ইউনিয়ন নেতা ছিলেন। তিনি ২০০২সালে দেশটির ৩৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ২০১১সাল পর্যন্ত ২ মেয়াদে ব্রাজিল শাসন করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হলে মানি লন্ডারিং এর মামলায় ১২বছরের সাজা হয়। গত ৭ এপ্রিল তাকে গ্রেফতার করে দেশটির দক্ষিণাঞ্চলের কুরিবিয়ার জেলে পাঠানো হয়েছে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের