,

আফগানিস্তানে মসজিদে হামলায় নিহতরা একই কবরে সমাহিত

news-image

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শুক্রবার শিয়া মসজিদে আত্মঘাতী বোমা ও বন্দুক আক্রমণে যে ৩৫ জন প্রাণ হারিয়েছেন, তাঁদেরকে একই সঙ্গে এক কবরে সমাধিস্থ করা হয়েছে। পাক্তিয়া প্রদেশের গার্দেজে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শত শত শোকার্থি জানাজার নামাজে যোগ দেন। ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

নিহতদের মধ্যে তিনজন শিশুও ছিল । প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক ওয়ালায়েত খান আহমাদজাই নিশ্চিত করেছেন যে ঐ হামলায় ৯০ জনের ও বেশি লোক আহত হয়েছেন এবং তাদের মধ্যে ১৭ জন, গুরুতর অসুস্থ্য আছেন।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা বলেছেন, যে বোরকা পরা দু জন বোমাবাজ, অ্যাসল্ট রাইফেল নিয়ে খাজা হাসান এলাকার মসজিদে জুম্মার নামাজের সময়ে আক্রমণ চালায়। প্রাদেশিক পুলিশ প্রধান রাজ মোহাম্মদ মান্দোজাই জানায়, হামলাকারিরা নামাজের মূল জায়গায় যায় এবং নিজেদের শরীরে বিস্ফোরণ ঘটানোর আগে, নামাজিদের ওপর নির্বিশেষে গুলি চালায়।

পাকিস্তানের সীমান্তবর্তী পাক্তিয়ায় এই রক্তপাত ঘটানোর দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তালিবান বিদ্রোহীদের একজন মুখপাত্র মসজিদে এই হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন এবং এর ফলে শিয়াদের হত্যার জন্য কথিত ইসলামিক স্টেটের সম্পৃক্ত থাকার কথা বলা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের