,

শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্নখাতে নিচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনকে বিএনপি ভিন্নখাতে নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬৯তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনরতদের ওপর আওয়ামী লীগ কোনো বল প্রয়োগ করেনি। বরং আওয়ামী লীগের ওপরই বল প্রয়োগ করা হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা প্রধানমন্ত্রীর নির্দেশে কোনো প্রকার বল প্রয়োগে যায়নি। এ বলপ্রয়োগ আমরা করিনি। অশুভ শক্তি ছাত্রদের আন্দোলনে ঢুকে আমাদের ওপর আক্রমণ চালিয়ে ১৭ জনকে আহত করেছে। তারা এখন হাসপাতালে ভর্তি আছেন।’

নিরাপদ সড়কের জন্য আন্দোলনকে বিএনপি কোথায় নিয়ে যেতে চায় তা ধৈর্য ধরে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের