,

জরুরি বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ রোববার বিকেলে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার বিকেল ৩ টায় ঢাকার সব সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী। বৈঠকে ছাত্র আন্দোলন নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এ সময় মন্ত্রণালয় ও অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

একই স্থানে একই বিষয়ে বিকেল ৫ টায় ঢাকা মহানগরীর সব সরকারি ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন নুরুল ইসলাম নাহিদ। জরুরি এই বৈঠকে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের