,

আন্দোলনে উসকানি: ২৯ ব্যক্তি ও নিউজ পোর্টালের নামে মামলা

news-image

নিউজ ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে উসকানি দেয়ার অভিযোগে ২৯ ব্যক্তি ও নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় রমনা মডেল থানায় এই মামলা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়াসিন মিয়া বাদী হয়ে এই মামলা করেছেন। তাতে ২৯ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ও নিউজ পোর্টালগুলো উস্কানিমূলক ছবি, ভিডিও ও লেখা পোস্ট করে ছাত্রদের আন্দোলন উসকে দিয়েছে। এজন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব ও ব্লগ ব্যবহার করা হয়েছে।

রমনা থানা সূত্রে জানা যায়, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে দায়ের করা এ মামলায় (মামলা নং-১) অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে জুম বাংলা নিউজ পোর্টাল, বিএনপি সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ, অ্যাক্সিডেন্ট নিউজ, বাংলামেইল৭১, বাঁশেরকেল্লা, ফাইট ফর সারভাইভার্স রাইট, ফাঁকিবাজ লিংক, আন্দোলন নিউজ এবং সনাক্ত করা ব্যক্তিদের আইডিগুলোর মধ্যে Ray han, Ariful islam Jihad, Habibur Rahman, Sabin Rahman Nomun, Saidul Apu, সাইদুল ইসলাম তহিদ, Gazi Abu Yousah, Nasif Wahid Faizal ও নুরুল হক রয়েছেন। এছাড়া কয়েকটি টুইটার ও ইউটিউব লিংকও রয়েছে।

রাজধানীর বিমানবন্দর সড়কে গত রোববার বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন স্কুল, কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর