,

শাহবাগ থানার গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করাল ছাত্ররা

news-image

রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলন সপ্তম দিনে গড়িয়েছে আজ। আগের দিনগুলোর মতো আজও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

এরমধ্যে রাজধানীর বাংলামোটর শাহবাগ থানার একটি গাড়ি (ঢাকা মেট্রো-ঠ ১১-৭৮১৪) থামিয়ে চালকের কাছে লাইসেন্স দেখাতে বলেন ছাত্ররা। চালক কনস্টেবল হাবিব লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে তাকে বাংলামোটর পুলিশ বক্সে নিয়ে যান ছাত্ররা। সেখানে ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে তার বিরুদ্ধে মামলা দেন সার্জেন্ট রেজওয়ান।

মামলা দেয়ার আগে রেজওয়ানকে হাবিব বলেন, আমার লাইসেন্স হয়ে গেছে রাজশাহীতে। ছুটি না থাকায় তা আনতে যেতে পারিনি।

জবাবে রেজওয়ান বলেন, আইন সবার জন্য সমান। মামলা দিতেই হবে।

উল্লেখ্য, ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় নিহত হন মিম ও করিম নামে দুই শিক্ষার্থী। ওই দুর্ঘটনায় ১০-১৫ জন শিক্ষার্থী আহতও হন ।

এ ঘটনায় দিয়ার বাবা ওই দিনই ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।

দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। শনিবার তাদের আন্দোলনের সপ্তম দিনেও স্থবির হয়ে রয়েছে রাজধানী ঢাকা। নিরাপত্তাহীনতার অজুহাতে ঢাকা শহরের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের