,

‘পড়তে এসেছি, মরতে নয়’

news-image

নিরাপদ সড়কের দাবিতে এবার রাস্তায় নেমেছেন চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত দুই শিক্ষার্থী হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

বুধবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে নগরের কাজীরদেউড়ি থেকে শুরু হয়ে শিক্ষার্থীদের মিছিল জামালখান, গণি বেকারি মোড়, গুলজার মোড় হয়ে প্রেস ক্লাব চত্বরে এক সমাবেশে শেষ হয়।মিছিল ও সমাবেশে অংশ নেন চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, সরকারি সিটি কলেজে, দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ, বেপজা কলেজ ও বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্কুল ও কলেজের কয়েকশো শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থীরা ‘পড়তে এসেছি, মরতে নয়’, ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ/ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’, ‘নৌমন্ত্রীর পদত্যাগ চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘৯ টাকায় ১ জিবি নয়, নিরাপদ সড়ক চাই’, ‘সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, গাড়ি চাপায় মানুষ মরে মন্ত্রী কেন হাসে’ ‘আর কত ছাত্রছাত্রীর জীবন নিয়ে বেপরোয়া চালকরা ক্ষান্ত হবে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ সহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা নৌমন্ত্রী শাহ্জাহান খানের পদত্যাগ এবং দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেন।দুপুর ১২টা পর্যন্ত প্রেস ক্লাব চত্বরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ এ সময় অবস্থান নিলেও তারা নিরাপদ দূরত্বে অবস্থান করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর